Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

হবিগঞ্জে আকিজ ভেঞ্চার কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত


হবিগঞ্জের বাহুবল উপজেলায় আকিজ ভেঞ্চারের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ চারজন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার সকাল ৯টার দিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম।


নিহতদের মধ্যে মিজান গাজী ও মাহফুজের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা দুজনই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন এবং তাদের বাড়ি চাঁদপুরে।

বাহুবল থানার ওসি জানান, বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত চারজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেলে নেওয়া হলে পথে আরও দুইজনের মৃত্যু ঘটে।

এই দুর্ঘটনায় কারখানার কাজ বন্ধ রয়েছে ও আশপাশের পরিবেশে শোকের ছায়া নেমে এসেছে। বিস্ফোরনের ঘটনাটি বাহুবল থানা পুলিশ তদন্ত করছে ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ